লালমোহন (ভোলা) প্রতিনিধি:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬২ জন

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

৫২১

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে দক্ষিণ যুবদলের এক নেতার মালিকানাধীন স্ব-মিল থেকে সরকারি গাছ জব্দ করেছে বন বিভাগ। রোববার আসরবাদে লালমোহন উপজেলা বন বিভাগের একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করে।
বন বিভাগের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বন কর্মকর্তা মো. সুমনের নেতৃত্বে একটি দল বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত একটি স্ব-মিলে অভিযান চালায়। এ সময় মিল প্রাঙ্গণে থাকা কয়েকটি গাছ সরকারি সম্পত্তি বলে সন্দেহ হওয়ায় সেগুলো জব্দ করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মিলটিতে বিভিন্ন স্থান থেকে গাছ আনা-নেওয়া করা হতো। অভিযানের আগে কখনো বন বিভাগের কর্মকর্তাদের সেখানে দেখা যায়নি। হঠাৎ করে বন বিভাগের কর্মকর্তারা এসে গাছগুলো সরকারি বলে জব্দ করে নিয়ে যান। এরপরই বিষয়টি এলাকায় জানাজানি হয়।
অভিযানকৃত স্ব-মিলটি বদরপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি মো. আনোয়ার জমদারের মালিকানাধীন বলে জানা গেছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা বন কর্মকর্তা মো. সুমন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা স্ব-মিলে অভিযান চালাই। প্রাথমিকভাবে গাছগুলো সরকারি সম্পত্তি বলে সন্দেহ হওয়ায় জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০