নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৫ জন

হিমায়িত ফল আমদানির শুভ সূচনা করলো মোংলা বন্দর

২৩৬

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।

মোংলা বন্দর দিয়ে এই প্রথম ৮০ কন্টেইনারে ৫১ টন আপেল আমদানি করে হিমায়িত ফল আমদানির শুভ সূচনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পণ্য চালানটি ডেলিভারি করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১২ ‍ডিসেম্বর) লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ “এম. ভি মার্কস হাই ফং” মেসার্স এশিয়ান ফ্রুটস্ (বিডি) লি: এই আপেল আমদানি করে। পরে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মোংলা কাস্টমস ও উদ্ভিদ সংঘ নিরোধ অফিসের প্রতিনিধি ও ট্রাফিক বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে পণ্য চালানটি কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়। এশিয়ান ফ্রুটস্ (বিডি) লি: এর সভাপতি (বিএফএফআইএ) সিরাজুল ইসলাম কর্তৃক এ আপেল আমদানি করা হয়েছে।

আমদানিকৃত হিমায়িত ফল ডেলিভারি শুভ সূচনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী অংশীজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, দক্ষিণ- দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি স্বপ্নের ‘পদ্মা সেতু’ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর যোগাযোগ ব্যাবস্থা, ব্যাবসা- বানিজ্য তথা সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সুফল পরিলক্ষিত হচ্ছে। আগে ফেরি থাকার কারণে ব্যবসায়ীরা ভোগান্তির জন্য মোংলা বন্দর ব্যবহার করতে চাইতেন না। এখন যেহেতু ঢাকা ও মোংলার মধ্যে কোনো ফেরি নাই, তাই পদ্মা সেতু হয়ে সরাসরি মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি – রপ্তানি করতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। স্বল্প সময়ে জাহাজ হ্যান্ডলিং, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর।

আমদানিকারক কর্তৃক মোংলা কাস্টম হাউস, মোংলা বন্দর, উদ্ভিদ সংঘ নিরোধসহ সংশ্লিষ্ট সকলকেই এ কাজে সার্বিক সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য, হারবার ও মেরিন, ক্যাপ্টেন মো: আসাদুজ্জামান, সদস্য, প্রকৌশল ও উন্নয়ন, ড. এ. কে. এম. আনিসুজ্জামান, পরিচালক ট্রাফিক কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, কাস্টমস কর্মকর্তাগন, আমদানিকারকগন, বিএফএফআইএ- এর সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১০

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১১

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১২

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৩

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৪

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

১৫

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৬

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

১৭

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১৮

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৯

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

২০