ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

১০০ আসনে প্রার্থী ঘোষণা এবি পার্টির

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

এসময় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে.কর্নেল অব. দিদারুল আলম, লে. কর্নেল অব. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান।

দলের চেয়ারম্যান মঞ্জু বলেন, ‘নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ‍্যায় শুরু হচ্ছে। দলীয়ভাবে আজ শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করছি। কিন্তু নির্বাচন নিয়ে এখনও জনমনে সন্দেহ সংশয় কাটছে না। এবি পার্টি মনে করে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বিভিন্ন বিষয়ে মতভেদ প্রকাশ করছে তাতে অন্তর্বর্তী সরকারকে আরও একটু মজবুত ভূমিকা নেয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমরা বারবার বলছি সরকার দৃঢ় না হলে, সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়বে।’ এবি পার্টি আগামী নির্বাচনে কোন জোটে যাবে কিনা এ প্রসঙ্গে সংবাদ কর্মীদের জবাবে তিনি বলেন, দলগতভাবে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে এবি পার্টি, পাশাপাশি একটি মধ‍্যপন্থী জোট গঠনের প্রয়াসও চলমান থাকবে। শুধু নির্বাচন কেন্দ্রিক নয় জুলাইয়ের ঐক‍্য ও অঙ্গীকার রক্ষায় নতুন রাজনৈতিক জোট গড়ে তোলা হবে।

ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু কেউ কেউ এটাকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের সরকার বলে হেয় করার চেষ্টা করে। মুসলিম লীগ ও আওয়ামীলীগ দুটি দেশের স্বাধীনতার নেতৃত্ব দিলেও রাজনৈতিক ভুলের কারণে ইতিহাসের ভিলেন হিসেবে চিহ্নিত হয়েছে।

সংবাদ সম্মেলনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) অ্যাডভোকেট আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক(রাজশাহী) সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক( ময়মনসিংহ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক( বরিশাল) গাজী নাসির,ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন প্রমুখ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০১:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৩৫১ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

১০০ আসনে প্রার্থী ঘোষণা এবি পার্টির

আপডেট সময় : ০৩:০১:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫