ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীতে ৯৪ বোতল ইস্কাফ সহ মাদক কারবারী গ্রেফতার

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩২

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
ফুলবাড়ীতে কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমানের দিকনির্দেশনায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফ সহ এক মাদক কারবারীকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে ওই মাদক কারবারীর বাড়ী তল্লাশি করে বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদক গুলো উদ্ধার করে ওই মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আরও এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম রিয়াজুল হক বাধন (১৯)। অন্যদিকে পলাতক মাদক কারবারীর নাম বিদ্যুৎ (২২)। তারা সম্পর্কে আপন ভাই এবং পশ্চিম ফুলমতি গ্রামের মোকছেদ আলীর ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও পলাতক উভয় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ০৪:৩৮:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফুলবাড়ীতে ৯৪ বোতল ইস্কাফ সহ মাদক কারবারী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩৮:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫