বিশেষ প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৯ জন

ভূমিকম্পে ঢাকার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যেসব অঞ্চল: বিশেষজ্ঞদের সতর্কতা

৩৩৩

মাত্র দুইদিন আগে ঢাকাসহ আশপাশের এলাকায় প্রবল ভূমিকম্পের আতঙ্ক থেকে এখনও বের হতে পারেনি দেশবাসী।

শুক্রবারের সেই ভূমিকম্পের পর তিনবার আফটার শক এসেছে, এবং বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। চলতি মাসে আরও কয়েকটি ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ছোট ও মাঝারি এই কম্পনগুলো আসলে ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের কিছু অঞ্চল ঝুঁকিপূর্ণ। তবে অপেক্ষাকৃত নিরাপদ অবস্থানে রয়েছে দেশের কিছু অঞ্চল।

আবহাওয়া অধিদপ্তরের মানচিত্র অনুযায়ী, বাংলাদেশকে তিনটি ঝুঁকিজোনে ভাগ করা হয়েছে—জোন-১ (উচ্চ ঝুঁকি), জোন-২ (মাঝারি ঝুঁকি) এবং জোন-৩ (নিম্ন ঝুঁকি)।

সাম্প্রতিক গবেষণা ও ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল। উচ্চঝুঁকিপূর্ণ জোন-১ এর অন্তর্ভুক্ত অঞ্চলে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম এবং পার্বত্য জেলার কিছু অংশ (রাঙামাটি, বান্দরবান)।

মধ্যম ঝুঁকিপূর্ণ বা জোন-২-এ রয়েছে ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া এবং রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকা।

সবচেয়ে কম ঝুঁকিপ্রবণ বা জোন-৩-এ রয়েছে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল। নিম্ন ঝুঁকিপ্রবণ অঞ্চলের জেলাগুলো হলো

খুলনা বিভাগ: খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।

বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি।
রাজশাহী বিভাগের পশ্চিমাংশ: (কিছু অংশ জোন-২-এর হলেও অপেক্ষাকৃত নিরাপদ)।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অঞ্চলগুলো মূল টেকটোনিক প্লেট বাউন্ডারি থেকে অপেক্ষাকৃত দূরে থাকায় সরাসরি বড় ধরনের কম্পনের উৎস হিসেবে বিবেচিত হয় না। তবে দুর্বল অবকাঠামো বা নিম্নমানের নির্মাণ সামগ্রী থাকলে কম মাত্রার ভূমিকম্পেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।

উল্লেখ্য, বাংলাদেশের চারপাশে পাঁচটি প্রধান ভূমিকম্প উৎপত্তিস্থল চিহ্নিত আছে। প্লেট বাউন্ডারি-১ মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত, প্লেট বাউন্ডারি-২ নোয়াখালী থেকে সিলেট পর্যন্ত, এবং প্লেট বাউন্ডারি-৩ সিলেট থেকে ভারতের দিকে বিস্তৃত। এছাড়া ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দেশের প্রতিটি অঞ্চলে ঝুঁকি রয়েছে, তাই নির্মাণ মান ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রেমের টানে মালয়েশিয়া থেকে সিরাজগঞ্জে এনায়েতপুরে তরুণী:এলাকা জুড়ে চাঞ্চল্য

মাঠে ফসল বাঁচাতে সারের জন্য কৃষকের হাহাকার।

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা,ভাংচুর সড়ক অবরোধ

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

১০

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

১১

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

১২

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

১৩

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

১৪

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১৬

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১৭

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৮

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৯

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

২০