ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

বোরহানউদ্দিনে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬১২

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুন্জেরহাট বাজারে অবস্থিত মজুমদার ডেন্টাল কেয়ার-এর চিকিৎসক টিটু মজুমদার তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সততা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে তিনি সাধারণ মানুষের ডেন্টাল চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং এলাকায় তার সুপ্রতিষ্ঠিত সুনাম রয়েছে। তবে সম্প্রতি একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও জানান, ২০২২ সালে এক রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ব্যবসায়িক শত্রুতার কারণে তার বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। দীর্ঘ চার বছর পর একই মহল নতুন কৌশলে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ভুয়া আইডি ও লিংকের মাধ্যমে আবারও অপপ্রচার চালাচ্ছে।
টিটু মজুমদার বলেন, বিষয়টি আইনগতভাবে মোকাবিলার জন্য তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং ন্যায়বিচার প্রত্যাশা করছেন। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি সাধারণ জনগণ ও রোগীদের গুজবে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করে সচেতন থাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ ৪৭৭ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বোরহানউদ্দিনে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬