বিশেষ প্রতিবেদক
৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৬ জন

শৈত্যপ্রবাহের মধ্যেই তাপমাত্রা কমার আভাস

৩৫৭

জানুয়ারি মাসজুড়েই ঢাকাসহ সারা দেশে শীতের প্রকোপ বজায় থাকবে। দেশের কয়েক জেলার ওপর বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তৃতি আরো বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা আরো কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, দেশে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, তা আপাতত চলমান থাকবে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা সামান্য বাড়লেও সার্বিক পরিস্থিতি একই থাকবে। তবে সপ্তাহ খানেক পর নতুন করে কিছু এলাকায় তাপমাত্রা আবারও কমে যেতে পারে।

এদিকে, আগামীকাল মঙ্গলবার দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি জানান, ওই দিন সন্ধ্যার পর থেকে দেশের আট বিভাগের বিভিন্ন জেলা মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের দেখা মিলতে না-ও পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন সকালে শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায়। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

আজ ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছেন ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন।

আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসের আবহাওয়া পর্যালোচনায় বলা হয়, নদ-নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কখনও কখনও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বেড়ে যাবে।

জানুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। দেশের দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০ থেকে ৩.৫০ মিমি এবং গড় সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টার মধ্যে থাকবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১১

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১২

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৩

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৪

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৫

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৬

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৭

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৮

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০