ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

ভোলার পর এবার ডিএমপিতেও সেরা ওসি হলেন আবদুল্লা আল মামুন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪০৭

ভোলার পর এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশেও (ডিএমপি) ৫০টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। ডিসেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয় বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় ডিএমপি কমিশনার জনাব শেখ মো: সাজ্জাদ আলী, এনডিসি শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ মোঃ আব্দুল্লাহ আল মামুনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

মোঃ আব্দুল্লাহ আল মামুন এর আগেও কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৫ সালের জানুয়ারি মাসে ভোলার তজুমদ্দিন থানায় কর্মরত থাকাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। সে সময় ভোলা জেলা পুলিশের কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পদক তুলে দেন।

ভোলায় অর্জিত সেই ধারাবাহিক সাফল্য বজায় রেখে বর্তমানে ডিএমপির চকবাজার মডেল থানায়ও নিজের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন। ডিএমপির মতো গুরুত্বপূর্ণ মহানগর এলাকায় দায়িত্ব পালন করে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে সাধারণ মানুষের সেবায় কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।’

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৩৪:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ৩০৩ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলার পর এবার ডিএমপিতেও সেরা ওসি হলেন আবদুল্লা আল মামুন

আপডেট সময় : ০৬:৩৪:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬