মোঃ আল আমিন, গাইবান্ধা প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৫ জন

কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, কুসংস্কারই প্রধান বাধা: গাইবান্ধায় বিশ্ব কুষ্ঠ দিবস পালন

৪৮০

‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধা’—এই প্রতিপাদ্যে গাইবান্ধায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক স্টল প্রদর্শনী, রোগী শনাক্তকরণ সার্ভে প্রোগ্রাম ও মাইকিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়।

রোববার (২৫ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহম্মেদ, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবু বকর সিদ্দিক অনিক, বক্ষব্যাধী ক্লিনিকের কনসালট্যান্ট ডা. এম. এন. এ. আল মেহেদী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী এবং প্রোগ্রাম অর্গানাইজার মো. মোস্তাকিম বিল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর টেকনিক্যাল সাপোর্ট অফিসার কেশব চন্দ্র রায়, এরিয়া ডেভেলপমেন্ট অফিসার শরিফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর বিনয় রায় ও গোপাল চন্দ্র রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, কুষ্ঠরোগ ছোঁয়াচে নয় এবং এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে রোগটি ভালো হয়ে যায়। কুষ্ঠরোগ নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও জানান, কুষ্ঠরোগের কোনো উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বক্ষব্যাধী ক্লিনিকে নিয়ে যেতে হবে। সেখানে বিনামূল্যে কুষ্ঠরোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। সমাজে সচেতনতা বাড়ানো গেলে দেশে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১০

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১১

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১২

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৩

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৪

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৫

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৬

live

১৭

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৮

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৯

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

২০