ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

গাইবান্ধা সদর-২ আসনে প্রার্থীদের মুখোমুখি ভোটাররা, ইশতেহার ও জনসমস্যা নিয়ে খোলামেলা আলোচনা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৩৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আজ) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কের বিজয় স্তম্ভ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে সুজন (সুশাসনের জন্য নাগরিক) জেলা কমিটি।
অনুষ্ঠানে সুজন জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে সদর আসনের সাতজন প্রার্থীর মধ্যে চারজন সংসদ সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মিহির ঘোষ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ এবং জনতার দলের কলম প্রতীকের প্রার্থী শাহেদুর হাসান।
অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং ভোটারদের কাছে প্রতীকসহ ভোট প্রার্থনা করেন। পরে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকারে সাধারণ ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়।
এ সময় উপস্থিত ভোটাররা সদর এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে প্রশ্ন করেন। প্রার্থীরা এসব প্রশ্নের জবাব দিয়ে তাদের পরিকল্পনা ও অবস্থান তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫৯:০৯ অপরাহ্ণ, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬ ৪১৪ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

গাইবান্ধা সদর-২ আসনে প্রার্থীদের মুখোমুখি ভোটাররা, ইশতেহার ও জনসমস্যা নিয়ে খোলামেলা আলোচনা

আপডেট সময় : ০৮:৫৯:০৯ অপরাহ্ণ, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬