ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৯২

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোট হলো আমানত। যদি সঠিকভাবে ভোট দেয়া না হয় তাহলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়। ভোটের মাধ্যমে দেশের পরিবর্তন আসে। মানুষের শান্তি ও অশান্তি আসে। তাই আমি সকলকে আহবান জানাবো আগামী ১২ তারিখে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। ইসলামী আন্দোলনের পক্ষে যদি একটি ভোট বাড়ে তাহলে ইসলামের পক্ষে একটি ভোট বেশি হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোলা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পীর সাহেব চরমোনাই আরো বলেন, এদেশে পিছনে যত দল ক্ষমতায় এসেছে এবং সামনে যতদল আসবে কেহ ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। একমাত্র একটিই দল ইসলামী আন্দোলন যার প্রতিক হাতপাখা যদি ক্ষমতায় আসে তাহলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হবে। বাংলাদেশে একমাত্র একটি দলই হলো ইসলামী দল সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলাম অর্থ হলো শান্তি। এখানে ভয় পাওয়ার কি আছে। চোরের হাতকাটা হলো ইসলামের বিধান। কিন্তু সকল চোরের নয়। যে চোর অভাবে চুরি করে তার হাত কাটা উচিত নয়। যে চোর স্বাভাবে চুরি করে তাদের হাত কেটে দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবাহ (কুয়াকাটা), ভোলা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাসসহ দলের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ ও সমর্থকবৃন্দ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২১:০৩ অপরাহ্ণ, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৮২ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই

আপডেট সময় : ০৮:২১:০৩ অপরাহ্ণ, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬