ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৬০

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে দক্ষিণ যুবদলের এক নেতার মালিকানাধীন স্ব-মিল থেকে সরকারি গাছ জব্দ করেছে বন বিভাগ। রোববার আসরবাদে লালমোহন উপজেলা বন বিভাগের একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করে।
বন বিভাগের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বন কর্মকর্তা মো. সুমনের নেতৃত্বে একটি দল বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত একটি স্ব-মিলে অভিযান চালায়। এ সময় মিল প্রাঙ্গণে থাকা কয়েকটি গাছ সরকারি সম্পত্তি বলে সন্দেহ হওয়ায় সেগুলো জব্দ করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মিলটিতে বিভিন্ন স্থান থেকে গাছ আনা-নেওয়া করা হতো। অভিযানের আগে কখনো বন বিভাগের কর্মকর্তাদের সেখানে দেখা যায়নি। হঠাৎ করে বন বিভাগের কর্মকর্তারা এসে গাছগুলো সরকারি বলে জব্দ করে নিয়ে যান। এরপরই বিষয়টি এলাকায় জানাজানি হয়।
অভিযানকৃত স্ব-মিলটি বদরপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি মো. আনোয়ার জমদারের মালিকানাধীন বলে জানা গেছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা বন কর্মকর্তা মো. সুমন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা স্ব-মিলে অভিযান চালাই। প্রাথমিকভাবে গাছগুলো সরকারি সম্পত্তি বলে সন্দেহ হওয়ায় জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৫:২২ অপরাহ্ণ, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৪৪৬ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

আপডেট সময় : ০৬:৪৫:২২ অপরাহ্ণ, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬