
দক্ষিণ আইচা বাজার একটি গুরুত্বপূর্ণ থানা সদর বাজার হলেও এখানে নেই কোনো শৃঙ্খলা। বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে বসেছে বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী দোকান।
বাসস্ট্যান্ড থেকে থানা পর্যন্ত মূল সড়কের দুই পাশ দখল করে রাখায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। অথচ এই সমস্যা দীর্ঘদিন ধরেই চলে আসছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ে না।
এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীদের দাবি—দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।
বাজারের একাধিক সিনিয়র ব্যবসায়ী জানান, দক্ষিণ আইচা বাজার চরফ্যাশনের দক্ষিণে সর্ববৃহৎ বাজার। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো নির্বাচিত বাজার কমিটি না থাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।
ব্যবসায়ীদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে বাজার ব্যবস্থাপনায় একটি শক্তিশালী কমিটি গঠন করা হোক। এর মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সকলের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।
No tags found for this post.
মন্তব্য করুন