বাঘাইছড়ি প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১৪

চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আসামি মো: আইয়ুবকে আটক করেছে র‍্যাব।

রবিবার ভোর রাতে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজার হাজি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার আব্দুল মোনাফের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকে পলাতক আইয়ুব তার ভগ্নিপতি শাহআলমের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর ২০-২৫ সদস্যের একটি টিম প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে এলাকায় র‍্যাবের উপস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আসামিকে আটকের পর তাদের ভয় কাটে। তারা আরও বলেন, আসামিকে অনেক সময় এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা গেলেও সাধারণ মানুষ বুঝতে পারেনি যে তিনিই আলোচিত ওই হত্যাকাণ্ডের আসামি।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যা করা হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আটক আইয়ুবকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে। তাকে রাউজান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১০

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১১

live

১২

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৩

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৪

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৫

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৬

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৮

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

১৯

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

২০