মোঃ আল আমিন, গাইবান্ধা প্রতিনিধি।
৬ জুলাই ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৯ জন

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১০৬

গাইবান্ধা শহরের জাফলং চাইনিজ রেস্টুরেন্টে পরিকল্পিত লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় শহরের আসাদুজ্জামান গেট এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দেন।

ভুক্তভোগী ও রেস্টুরেন্টের মালিক মোঃ মানিক মিয়া বলেন, গত ২৪ তারিখে একদল দুষ্কৃতকারী তার রেস্টুরেন্ট থেকে ফ্রিজ, টিভিসহ প্রায় সব মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে ব্যাপক ভাঙচুর চালিয়ে একপর্যায়ে অগ্নিসংযোগ করে প্রতিষ্ঠানটি পুড়িয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল এবং তা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

ঘটনার এতদিন পরও জড়িতদের গ্রেপ্তার বা প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচি শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে একটি চিঠি প্রদান করা হয়, যেখানে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%82-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১০

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১২

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

মিয়ানমারে পাচার কালে সিমেন্ট বোঝাই সমুদ্র গামী ফিসিং বোট সহ আটক ১

১৪

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

১৫

প্রাইভেটে যাওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মণিরামপুরে অভিযুক্ত আটক

১৬

নিয়ামতপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান বিপুল পরিমাণ উপকরণ ও মাদক উদ্ধার; গ্রেপ্তার ২

১৭

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৮

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে সভাপতি নোমান, সম্পাদক জাহাঙ্গীর নির্বাচিত

২০