মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
৯ জুলাই ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

৪০

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে গাইবান্ধায় আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব জীবনাচরণ ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজাহারুল ইসলাম, বিএনপি গাইবান্ধা পৌর শাখার সভাপতি মো. শহীদুজ্জামান শহীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিউটন প্রিপারেটরি স্কুলের ৫০ শিক্ষার্থীর মধ্যে পরিবেশবিষয়ক টি-শার্ট বিতরণ করা হয়। এছাড়া পরিবেশবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ২০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১০

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

১১

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

১২

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৩

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৪

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৫

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৬

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৭

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৮

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৯

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

২০