ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo মনপুরায় বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারন জানতে গেলে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫ Logo সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস Logo মরণফাঁদে ভাওয়াল মির্জাপুরের সরু সড়ক, ঝুঁকিতে শত শত শিক্ষার্থী Logo কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক Logo সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে Logo রামপালে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ Logo মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, গ্রেপ্তার ২ Logo নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড Logo যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সহ সাত জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক

লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক ।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৪

মেধার দীপ্তিতে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসির বৃত্তি পরীক্ষার ফলাফলে ভোলা জেলার ১০টি ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে ২য়, ৩য় ও ৪র্থ স্থান দখল করে প্রতিষ্ঠানটির তিন শিক্ষার্থী। এর পাশাপাশি সাধারণ ক্যাটাগরিতে আরও ১৪টি বৃত্তি অর্জন করেছে তারা। সব মিলিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ১৭ জন শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পেয়েছে। যার মাধ্যমে উপজেলায় প্রথমস্থান ও জেলা পর্যায়ে দ্বিতীয়স্থান অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এতে করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুখে ফুটে উঠেছে গর্বের হাসি।
ট্যালেন্টপুলে জেলায় ২য়, ৩য় ও ৪র্থ স্থান অর্জনকারী তিন শিক্ষার্থী হলো- মো. আফনান ইসলাম, মুক্তাদির আল অহন এবং মোসা. শেহরিন সাবিহা। ট্যালেন্টপুলে সাফল্যের পাশাপাশি সাধারণ বৃত্তিতেও দারুণ সফলতা অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে- মুনতাকিম আল অর্ণব, বিবি আমেনা, মো. আফফান সাবের, সৈয়দ মুহতাসিম জাহিন, মো. তাহসিন আহমেদ, মো. রাসিকুল্লাহ রাফি, প্রতীক চন্দ্র দাস, আরাফাত রহমান সাকিব, মো. তাওহিদ ইসলাম, মো. জিদান হোসেন, মোসা. সাবিহা আইমুন আনহা, মো. রাফিউ ইসলাম, আসাদুল ইসলাম সামি ও ইয়াসা তাসফিয়া।
এ অর্জনের মধ্যদিয়ে লালমোহনের শিক্ষাঙ্গনে নতুন করে ইতিবাচক আলোচনায় এসেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া এ সাফল্যের মাধ্যমে নিজিদের আরও শক্ত ভিত্তি দিয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এ সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। ১৭টি বৃত্তি অর্জন প্রমাণ করে- সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম থাকলে সাফল্য অর্জন সম্ভব। আমাদের শিক্ষার্থীদের এই ফলাফল শুধু প্রতিষ্ঠানের গর্ব নয়, এটি লালমোহনের শিক্ষাঙ্গনেরও একটি বড় অর্জন। এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও আন্তরিক সহযোগিতা রয়েছে। আমরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগের পাসের গৌরব অর্জন করে। এদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পায়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৪:০২ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক

আপডেট সময় : ১০:৫৪:০২ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬