admin
১৯ জুন ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৩ জন

তজুমদ্দিন থানা পুলিশের বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা

ফটোকার্ড ডাউনলোড করুন
182

নিজস্ব প্রতিনিধি:
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বদলিজনিত বিদায় উপলক্ষ্যে তজুমদ্দিন থানা পুলিশের সংবর্ধনা ও সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ জুন) তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ) এর আয়োজনে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিদায় অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিদায় হল সেই কষ্ট, যা যার জন্য পাওয়া হয় তাকে কখনো বোঝানো যায় না। সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের বদলি জনিত বিদায়ে ভোলা জেলার পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ সময় তজুমদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ তাকে পৃথক বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন।

পরে পুলিশ সুপার তজুমদ্দিন থানার আঙ্গিনায় স্মৃতি সরূপ একটি জামরুল গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা রিপন চন্দ্র সরকার,  তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহি কর্মকতা মরিয়ম বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সকল ইউনিয়ন চেয়ারম্যান, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ তজুমদ্দিন থানার সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১০

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১১

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১২

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৩

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৪

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৫

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৭

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৮

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৯

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

২০