ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

লালমোহনের সন্তান ড. মোঃ লোকমান হোসেনের হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জণ

প্রতিনিধির নাম

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"addons":7,"adjust":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৪

আরশাদ মামুন:
ভোলার লালমোহনের কৃতি সন্তান ড. মোঃ লোকমান হোসেন হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জণ করেছেন। তিনি লালমোহন পৌরসভা ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সওদাগর বাড়ীর আব্দুল জব্বার মানিক সওদাগরের ছেলে।
ড. লোকমান লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে ষ্টার মার্কসহ বিজ্ঞান বিভাগে এসএসসি এবং সরকারি শাহবাজপুর ডিগ্রী কলেজ থেকে ২০০১ সালে প্রথম শ্রেণীতে এইচএসসি পাস করেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেষ্ট্রী এন্ড এনভায়রমেন্ট সাইন্স থেকে ২০০৮ সালে পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান সহ বিএসসি ডিগ্রী অর্জন করেন । উক্ত বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণীতে মাস্টার্স সম্পন্ন করে, ২০১৬ সালে জার্মানির University of Bayreuth থেকে Global Change Ecology বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন । পরবর্তীতে জার্মানির University of Bayreuth এ পিএইচডি রিসার্চ এটাচমেন্ট সহ হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন । তিনি বর্তমানে হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কর্মরত আছেন ।

সম্প্রতি তিনি হংকং সরকারের স্বনামধন্য পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপের জন্য মনোনীত হন । তিনি জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে তার পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। তার গবেষণায় জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ ২০ দেশের তৃণভূমির উপর জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরণের ঝুঁকি আছে, এবং তা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ করা হয়। তার এই গবেষণার জন্য হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেন। পোস্ট ডক্টরাল রিসার্চ এ তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা করবেন। এ গবেষণায় তিনি হংকং, চীন ও জার্মানির ৪ জন স্বনামধন্য বিজ্ঞানীর সাথে কাজ করবেন। তার পিএইচডির গবেষণা প্রবন্ধগুলো বিশ্বের খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ৪০ টির ও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। এছাড়াও তার গবেষণার জন্য ৩০ টির ও বেশি অ্যাওয়ার্ড অর্জন করেন। একাডেমিক এক্সেলেন্স এর জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ২০০৯ সালে মেরিট স্কলারশিপ, জার্মানির University of Bayreuth থেকে ২০১৪-২০১৬ সালে শিক্ষা বৃত্তি, জার্মানির Elite Network of Bavaria থেকে ২০১৬ সালে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, হংকং সরকারের পিএইচডি ফেলোশিপ ২০১৮-২০২১ এবং চীনের ইউনিভার্সিটি অফ সাংহাই স্কলারশিপ অর্জন করেন। এছাড়াও তিনি বিশ্বের ৯ টি দেশের ৩৪ টি আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে ১৮ টি বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড অর্জন করেন। ড. লোকমান হোসেন সকলের কাছে দোয়া প্রার্থী।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০০:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩ মে ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনের সন্তান ড. মোঃ লোকমান হোসেনের হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জণ

আপডেট সময় : ১০:০০:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩ মে ২০২৪