ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

গভর্নিং বডি নির্বাচনে স্বচ্ছতার দাবিতে দুমকিতে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭৩

মোঃ সিফাত হোসেন,দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা মাদ্রাসার স্থাবর ও অস্থাবর সম্পত্তির সঠিক বিবরণ এবং বিগত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক কার্যক্রমে অস্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।
ভিপি নাঈম বিশ্বাস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ জুবায়ের, দপ্তর সম্পাদক মোঃ তাওহীদসহ অন্যান্য নেতৃস্থানীয় শিক্ষার্থীরা আন্দোলনে নেতৃত্ব দেন। তারা বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হলে মাদ্রাসার সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় থাকবে এবং শিক্ষার মান উন্নত হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাদ্রাসা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে গভর্নিং বডির নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা, আর্থিক লেনদেনের সঠিক হিসাব প্রকাশ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
তবে স্মারকলিপি প্রদানের আগে আন্দোলন বিক্ষোভে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।
শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা আশাবাদী, এই কর্মসূচি মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষায় সহায়ক হবে।
পাঙ্গাসিয়া নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ মাহমুদ ওসমান সোহেল এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি।
উল্লেখ, পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা দুমকি উপজেলার একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে জ্ঞান ও শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শিক্ষার্থীদের এই আন্দোলন ভবিষ্যতে প্রশাসনিক প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

গভর্নিং বডি নির্বাচনে স্বচ্ছতার দাবিতে দুমকিতে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৫৫:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫