ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে র‌্যাব

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার এক আসামিকে ধরতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় স্থানীয়রা মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড দেয়। পাশাপাশি রাস্তা অবরোধ কয়েকশ জনতা। এতে করে আটকে পড়ে র‌্যাবের দুই গাড়ি। পরে আসামিকে না ধরেই চলে আসে র‌্যাব।

সোমবার রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন খবরে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে র‍্যাব-৭ এর একটি দল রাঙ্গুনিয়ায় অভিযানে যান। পৌরসভার গোডাউন মোড় এলাকায় অভিযান শুরু করে তারা। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা সড়ক অবরোধ করে র‌্যাবের গাড়ি চলাচল আটকে দেয়। এমনকি হামলার চেষ্টাও করে। এমন পরিস্থিতির মুখে র‌্যাব সদস্যরা জাহাঙ্গীরকে গ্রেফতার না করে ফিরে যেতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশার চালক আলম শাহ জানান, সড়কে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। সঙ্গে সঙ্গে শত শত মানুষ সড়কে নেমে আসে। এতে র‍্যাবের দুটি গাড়ি আটকে পড়ে। সাধারণ মানুষ র‍্যাবের ওপর হামলার চেষ্টা চালায়। পরে র‌্যাব আসামি না ধরেই ফিরে যায়।

জানতে চাইলে র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘আমাদের সদস্যরা আসামি ধরতে গিয়েছিলেন। আসামিকে প্রায় ধরে ফেলার আগ মূহুর্তে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি বুঝতে পেরে সেখানে যাওয়া র‌্যাব সদস্যরা ফিরে এসেছেন। আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আমরাও হাল ছাড়ছি না।’

তবে এ ঘটনায় র‌্যাব সদস্য কিংবা স্থানীয় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩৬:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে র‌্যাব

আপডেট সময় : ০২:৩৬:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫