ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

রামগতিতে আগুনে পুড়ল ২০ দোকান

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১১

লক্ষ্মীপুরের রামগতি বাজারে অগুনে পুড়ে গেছে ২০ দোকান। জ্বালানি তেলের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি ও কাপড়ের দোকান ছিল।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বাজারের মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডার দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে পুলিশ ও ব্যবসায়ীদের সহযোগিতায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে অন্তত ২০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ আলম বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান তারা। সকালে আগুন লাগার খবরে দৌঁড়ে বাজারে আসেন। আসার আগেই তাদের দোকান পুড়ে গেছে।

জামাল উদ্দিন নামে এক মুদি দোকানি কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক দেনা-পাওনা করে ব্যবসা করছি। এখন কী করব। সবদিকে অন্ধকার দেখছি। সরকারি সহযোগিতা ছাড়া কোনোভাবেই আর সামনে চলতে পারব না।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে ২০টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০৩:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

রামগতিতে আগুনে পুড়ল ২০ দোকান

আপডেট সময় : ০৩:০৩:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫