ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

চার বিএনপি নেতার কারাগার থেকে মুক্তি।

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৯১

তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার
হাসিনাকে ট্রেনে হামলার মামলা: ৪ বিএনপি নেতা কারামুক্ত
শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার বিএনপি নেতা হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাদের মুক্তি দেয়া হয়।

মুক্তি পাওয়া নেতারা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু, জেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কে এম আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক আজিজুর রহমান শাহীন এবং বিএনপির স্থানীয় নেতা শামসুল আলম।

রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ মামলার ৪৭ আসামির সবাইকে খালাস দেন। এর আগে এ চার বিএনপি নেতা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি ছিলেন।

মুক্তির খবরে সকাল থেকেই ঈশ্বরদী থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী গাড়িবহর নিয়ে কারাগারের সামনে অবস্থান করেন। কারাগারের ফটক খুলে দেয়ার পর নেতাকর্মীরা কারাগারের সীমানার ভেতরে প্রবেশ করে নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে বরণ করেন। চারপাশ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে পুলিশ তৎকালীন ছাত্রদল নেতা জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করে।

২০১৯ সালে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে হাইকোর্টের রায়ে গত ৫ ফেব্রুয়ারি সব আসামি খালাস পান।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫৩:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

চার বিএনপি নেতার কারাগার থেকে মুক্তি।

আপডেট সময় : ০৬:৫৩:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫