ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ Logo দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল Logo রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও রং বিন্যাস বিষয়ক কর্মশালা Logo স্থানীয় সরকারে ড. মঈন খান: সামনে যে চ্যালেঞ্জগুলো

গুলশান ক্লাব কিনছেন তামিম!

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আরও কিছু দিন ঘরোয়া ক্রিকেট খেলবেন তিনি। ঘরোয়া ক্রিকেটে খেলা অবস্থায় সংগঠক হিসেবে নিজেকে প্রস্তুত করার চেষ্টাতেও আছেন দেশসেরা এই ওপেনার। ঢাকা লিগের ক্লাব কেনার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ায় বেশ খানিকটা এগিয়ে গেছেন। ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সঙ্গে যৌথ বিনিয়োগে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তামিম।

গুলশান ক্রিকেট ক্লাব ছিল বেক্সিমকো গ্রুপের। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হতো না। এ কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। ক্লাবের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। তামিম থাকবেন সহ-সভাপতি পদে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে। সভাপতি মিজানুর রহমানও ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির নির্বাচনকে সামনে রেখে ক্রিকেট সংগঠকদের অনেকেই ক্লাব কেনার চেষ্টা করছেন। বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের মালিকানায় থাকা ২৩টি ক্লাবের মালিকানা পেতে চেষ্টা করছেন কেউ কেউ। তামিম-মিজান সে পথে না গিয়ে টাকা বিনিয়োগ করে ক্লাবের মালিকানা কিনেছেন বেক্সিমকো স্পোর্টসের কাছ থেকে।

তামিমের আগে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সাকিব আল হাসান। মোহামেডান ক্লাবের সদস্য তিনি। বিসিবির নির্বাচন সামনে রেখে আরও অনেক ক্রিকেটারই হয়তো ক্লাবে বিনিয়োগ করবেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি থেকে পদত্যাগ করা পরিচালক খালেদ মাহমুদ সুজন প্রিমিয়ার লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কোচ। দীর্ঘ এক যুগ আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করা সুজন এবার এখানে এসেছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০১:৫৩ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৫৬৪ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

গুলশান ক্লাব কিনছেন তামিম!

আপডেট সময় : ০৪:০১:৫৩ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫