ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

মোংলায় মুক্তিযুদ্ধের ইতালি নাগরিক ফাদার রিগনের মৃত্যুবার্ষিকী

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৪

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু শিক্ষানুরাগী, কবি-সাহিত্যিক ইতালি নাগরিক ফাদার মারিনো রিগনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) মোংলায় নানা কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিলো শোক র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়, মোংলা সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র আয়োজনে এসব কর্মসুচি পালন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলার সেন্ট পল্স ধর্মীয় পল্লীতে ফাদার রিগনের সমাধিতে মোংলা সরকারি কলেজের পক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল ও প্রভাষক শ্যামা প্রসাদ সেন’র নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এসময় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত এবং সহকারি প্রধান শিক্ষক চিরঞ্জিত হালদারের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ শ্রদ্ধাঞ্জালি অর্পন করেন। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে মো. নূর আলম শেখ, মো. হারুন গাজী, জানে আলম বাবু, বীণা মল্লিক, মনির হোসেন, ছবি হাজরা, মিতালী বাওয়ালী প্রমূখ। ফাদার রিগনের সমাধি চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্তৃতিক জোটের আহ্বায়ক মো. নূর আলম শেখ। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক ফাদার মারিনো রিগন’র বাংলাদেশে যাজকীয় জীবনের বাইরে এসে শিল্প-সাহিত্য-শিক্ষা-সংস্কৃতির সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। বক্তারা মোংলা কলেজে ফাদার মারিনো রিগনের অর্থায়নে নির্মিত রিগন লাইব্রেরির নাম সরকারিকরণের সময়ে তৎকালীন অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার কর্তৃক পরিবর্তন করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৬:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মোংলায় মুক্তিযুদ্ধের ইতালি নাগরিক ফাদার রিগনের মৃত্যুবার্ষিকী

আপডেট সময় : ০৪:১৬:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২