নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২২, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১২ জন

প্রাথমিক শিক্ষকদের অনুপস্থিতিতে দুমকিতে জাতীয় শিক্ষক দিবস পালিত

১৭৪

শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যে ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। একই প্রতিপাদ্যে ২৭ অক্টোবর সকাল ১০টায় সারাদেশের ন্যায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে দুমকি উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির ফেডারেশনের সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রধান শিক্ষক বাবুল চন্দ্র লস্কর, সাধারণ সম্পাদক আ: জব্বার হাওলাদার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, মাওলানা আবুল খায়ের, আমির হোসেন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্কাউট, রোভার, রেঞ্চার, গার্লস গাইড, আইসিটি জেলা এ্যাম্বাসেডর শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জাতীয় শিক্ষক দিবসে শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের জোড় দাবী জানান। শিক্ষার গুনগত মানের পরিবর্তনের জন্য একই পাঠ্যক্রমে শিক্ষকদের মধ্যে অভিন্ন বেতন ব্যবস্থা ভেঙ্গে নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রত্যাশা করেন।
উল্লেখ্য যে, সরকারের নির্দেশনা থাকা সত্বেও দুমকি উপজেলার প্রাথমিক শিক্ষকরা জাতীয় শিক্ষক দিবসে অংশগ্রহন করেননি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান রিপন বলেন, আমরা কোন সরকারি নির্দেশনা পাইনি। জাতীয় শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন বলেন, তাকে সরকারের নির্দেশনা মোতাবেক সংযুক্ত কপিসহ পত্র দেওয়া হওয়া সত্বেও তাহার শিক্ষক ও কোন কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়নি।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ তার বক্তব্যে প্রাথমিক শিক্ষকরা জাতীয় দিবসে উপস্থিত না থাকায় দু:খ প্রকাশ করেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১০

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১১

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১২

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৩

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৪

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৫

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৬

live

১৭

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৮

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৯

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

২০