ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৩১

নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।  

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামে তার নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

নিহত লোকমান হোসেন (৩২) উপজেলার একই গ্রামের কাসেম আলী চৌকিদার বাড়ির আব্দুল জব্বারের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়,ভিকটিম অবিবাহিত ছিলেন। এক গৃহবধূর সাথে দুই বছরের বেশি তার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। কিছু দিন আগে ওই গৃহবধূর স্বামী বাড়িতে চলে আসে। লোকমান বিষয়টি মানসিক ভাবে মেনে নিতে পারেনি বলে আত্মহত্যা করে। নিহতের স্বজনেরা তাকে সকালে ঘরে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।  

চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুস সুলতান বলেন, পরকীয় বিষয়টি শুনেছি। তবে এ নিয়ে সঠিক কোন তথ্য আমার কাছে নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ০৭:৪৫:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৪৫:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫