ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

মনপুরায় মাদক ব্যবসায়ী আসমার বাড়ি থেকে কোর্টের জিআরও ইয়াবাসহ আটক

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৫৮

ভোলার মনপুরায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আসমা আক্তার মিতুর বাড়ী থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও এসআই রাজিবুল ইসলামকে ইয়াবাসহ আটক করেছে এলাকাবাসী।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ফকির হাট বাজার সংলগ্ন একাধিক মাদক মামলার আসামী আসমার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

উক্ত ঘটনায় মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও এসআই (নিরস্ত্র) মোঃ রাজিবুল ইসলামকে আটক দেখিয়ে মনপুরা থানায় একটি জিডি করা হয়েছে। আটককৃত রাজিবুলকে কোর্টের মাধ্যমে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও এসআই (নিরস্ত্র) মোঃ রাজিবুল ইসলাম একাধিক মাদক মামলার আসামী আসমা আক্তার মিতুর বাড়ীতে আসা যাওয়া করছে। এবং ইয়াবাসহ মাদক সেবক করছে। সোমবার রাতে একইভাবে রাজিবুল আসমার বাড়ীতে আসলে জিআরও রাজিবুলকে ইয়াবাসহ আটক করে এলাকাবাসী। পরে মোবাইল ফোনের মাধমে মনপুরা থানায় খবর দিলে কোর্টের জিআরও এসআই রাজিবুল ইসলামকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আসমার বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় রাজিবের সাথে থাকা ৫ পিচ ইয়াবা জব্দ করে মনপুরা থানা পুলিশ।

জিডি সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবিরের নের্তৃত্বে ঘটনাস্থলে গিয়ে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও এসআই (নিরস্ত্র) মোঃ রাজিবুল ইসলামকে বিপিএম ৮৫০৬১০৯৫৮০ মাদক ব্যবসায়ী আসমা আক্তার মিতুর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে আটক করা হয়। তবে তার কাছ থেকে উদ্দারকৃত ৫ পিচ ইয়াবা ট্যাবলেট তার অজ্ঞাত মটরসাইকেল চালক ফেলে রেখে গেছে বলে দাবী রাজিবুলের।

এদিকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আসমা আক্তার মিতুর বাড়ীতে কোর্টে মামলার সুবাদে নিয়মিত আসা যাওয়া আছে বলে এক ভিডিও বক্তব্যে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন কোর্টের জিআরও এসআই রাজিবুল। এবং তিনি মনপুরা থানার বকসি সহ নিয়মিত আসতেন বলেও জানান।

এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, এলাকাবাসীর হাতে ইয়াবাসহ কোর্টের জিআরও আটকের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এসআই রাজিবুলকে আটক করি। সকালে তাকে কোর্টের মাধ্যমে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ১২:০০:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ২১ মে ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মনপুরায় মাদক ব্যবসায়ী আসমার বাড়ি থেকে কোর্টের জিআরও ইয়াবাসহ আটক

আপডেট সময় : ১২:০০:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ২১ মে ২০২৫