admin
১৮ জুলাই ২০২৫, ১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭১ জন

লালমোহনে রচনা প্রতিযোগিতার তিন প্রতিষ্ঠানের সেরা তিন ছাত্রী

[ppsp_buttons]

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “মাদক নিয়ন্ত্রণে তরুণ সমাজের ভূমিকা বিষয়ে” রচনা প্রতিযোগিতা লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফলাফল প্রকাশ করেন উপজেলা প্রশাসন। এরমধ্যে সেরা তিন প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী প্রথম, দিত্বীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রতিষ্ঠানগুলো হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ ও ইসলামিক মডেল মাদ্রাসা।
জানা যায়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আয়শা জেরিন প্রথম, হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সেহেরিন সাবিহা দ্বিতীয়, ইসলামিক মডেল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী সামিয়া হক তৃতীয় স্থান অধিকার করেছে। ইতিপূর্বে ইসলামিক ফাউন্ডেশনের শিশু কিশোর প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে ইসলামিক মডেল মাদরাসার ছাত্রী সামিয়া হক। তাঁর বাবা লালমোহন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হক। মেয়ের এই সাফল্যে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন। তিনি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক এম এ জাহের শিক্ষার্থীদের ও শিক্ষকদেরকে অভিনন্দন জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আগামীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য উৎসাহিত করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ফলাফল প্রকাশে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো ভালো করার পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

১০

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১১

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১২

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

১৩

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৪

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

১৫

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৬

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

১৭

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

১৮

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১৯

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

২০