ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্তৃক সাংবাদিককে মারধর

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৩৪

ভোলার তজুমদ্দিনে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে তজুমদ্দিন থানার সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আজাদ হোসেন রাসেল দীর্ঘদিন যাবত ফেজবুকে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিক নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আসছেন। কয়েকজন সঙ্গী নিয়ে মব সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। সংবাদ প্রকাশের অজুহাতে হামলা চালিয়েছেন সাংবাদিকের উপর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ প্রকাশের জের ধরে মোঃ রাসেল হঠাৎ করে সাংবাদিক তুহিনের ওপর অতর্কিতভাবে হামলা চালান। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

মারধরের শিকার সাংবাদিক দৈনিক দক্ষিণের অপরাধ পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। তিনি বলেন—আমি আমার পেশাগত দায়িত্ব পালনের কারণে এই হামলার শিকার হয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোহাব্বত খান বলেন—এ ঘটনায় আমি একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৭:২২ অপরাহ্ণ, শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ৪২৫ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্তৃক সাংবাদিককে মারধর

আপডেট সময় : ০৩:৩৭:২২ অপরাহ্ণ, শনিবার, ৩০ আগস্ট ২০২৫