স্টাফ রিপোর্টারঃ
১৮ অক্টোবর ২০২৫, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮২ জন

বিআরডিবির জমিতে পৌরসভার সড়ক নির্মাণ! জানেনা বিআরডিবি অফিস

ফটোকার্ড ডাউনলোড করুন
577
বিআরডিবির জমিতে সড়ক নির্মাণ, জানে না অফিস

ভোলার লালমোহনে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাভুক্ত কৃষক সমবায় সমিতির সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানতের অর্থায়নে ক্রয়কৃত জমিতে লালমোহন পৌরসভা কর্তৃপক্ষ বিনা অনুমতিতে নিজেদের মতো প্লান করে সড়ক নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে লালমোহন প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে লিখিত ভাবে দৈনিক পত্রিকায় প্রকাশের অনুরোধ করেছেন বিআরডিবির সাবেক ৩ চেয়ারম্যান শফিকুল হক, মো. আ: হক ও মো. জহিরুল ইসলাম মাসুদ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, লালমোহন পৌরসভার ওয়েস্টার্ন পাড়া ৮ নং ওয়ার্ডে বিআরডিবির ইউসিসি লিমিটেড ভুক্ত সমবায়ী কৃষকগণ ২ একর ৪০ শতাংশ জমি ক্রয় করে। উক্ত জমিতে লালমোহন পৌরসভা কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থবছরে ভূমির মালিক কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ও আলোচনা ব্যতিত রাস্তা নির্মাণের দরপত্র আহবান পূর্বক কাজ আরম্ভ করে। যাহা সম্পূর্ণ আইন বহির্ভূত। কাজ শুরু করলে উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা বাধা প্রদান করে কাজ বন্ধ করার ব্যবস্থা করেন। এরপর পৌর প্রশাসক বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর ওই জমিতে রাস্তা করার অনুমতির জন্য পত্র প্রেরণ করেন। বর্তমান লালমোহন উপজেলা কর্মকর্তা মো. শাহ আজিজ পৌর প্রশাসক ও ইউসিসির এডহক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। গত ৮ বছর ইউসিসির নির্বাচন ব্যতিরেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসিসিকে অকার্যকর রেখে নিজেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। তিনি দায়িত্ব পাওয়ার পর সমবায় সমিতির প্রতিনিধিদের সাধারণ সভা না ডেকে এবং প্রতিনিধিদের সম্মতি ছাড়া এখতিয়ার বহির্ভূত সমিতির জমি অন্য সংস্থাকে ব্যবহারের অনুমতি দিয়েছেন।
সমবায় সমিতির সদস্য ও সাবেক চেয়ারম্যানদের দাবি বিআরডিবির মহাপরিচালক দ্রুত কৃষকদের স্বার্থে রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। জমির মালিক কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কিভাবে টেন্ডার আহবান ও কাজ বাস্তবায়ন করা হচ্ছে তা তদন্ত করার জন্য স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃপক্ষের অনুরোধ জানান এবং আগামী এক মাসের মধ্যে ইউসিসির কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে।
এ ব্যাপারে লালমোহন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার বলেন, ওই জমিতে আমাদেরকে না জানিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাছাড়া রাস্তাটি করার জন্য পৌরসভা কর্তৃপক্ষ বিআরডিবির প্রধান কার্যালয়ে অনুমোদনে জন্য চিঠি পাঠিয়েছে। প্রধান কার্যালয়ের অনুমোদন ও সেখান থেকে যে নির্দেশনা প্রদান করবে সে অনুযায়ী পরবর্তী কাজ করা হবে।
লালমোহন উপজেলা কর্মকর্তা, পৌর প্রশাসক ও ইউসিসির এডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আজিজ এ ব্যাপারে বলেন, কাজটি পাশ করা হয়েছে আমি লালমোহনে যোগদানের পূর্বে। তখন বিআরডিবি ও সমিতির সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানানেই। কাজটি শুরু হয়েছে এখন। ঠিকাদার কাজ শুরু করার পর বিআরডিবির লোকজন বাধা দেয়ায় কাজ বন্ধ রয়েছে। বর্তমানে আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য চিঠি পাঠিয়েছি। যেভাবে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১০

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

১১

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

১২

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

১৩

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৪

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

১৫

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

১৬

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১৭

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১৮

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১৯

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

২০