অনলাইন ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৮ জন

আমরা সরকার গঠন করলেও তাদেরকে নিয়ে করব: জামায়াত আমির

[ppsp_buttons]

ক্ষমতায় গিয়ে যদি উল্টা পাল্টা করে তাদের ছাড় নেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমাদের বন্ধু প্রতীম সংগঠন বলেছে, আমাদের ছাড়া তারা অন্যদের নিয়ে সরকার গঠন করবে। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা সরকার গঠন করলে তাদেরকেও নিয়ে করব। তারা ক্ষমতায় গিয়ে যদি উল্টা পাল্টা করে তাদের ছাড় দেব না। আগে যেভাবে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, সেভাবে আন্দোলন করব।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধায় নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে মহানগর ও সদর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের রাতে চাইলে আমরা নেতাকর্মীদের বলতে পারতাম, যে যা ক্ষতি করেছে তাদের সঙ্গে মোলাকাত করে আস। তখন দেশ বধ্যভূমি হয়ে যেত। তাদের অপরাধ ছিল সীমাহীন। আমরা দলীয় কর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছি, শান্ত থাকার কথা বলেছি। আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন হলেও এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

আমিরে জামায়াত বলেন, কেউ গণপিটুনিতে মারা গিয়েও হয়েছে জুলাই যোদ্ধা। এটা যারা করেছে তারা ঠিক করেনি। এই হলো আমাদের বাংলাদেশ। এরকম দেশ চলতে পারে না। একদল টাকা লুট করে পালাবে, একদল লুট করবে, বিদেশের মাটিতে বেগম পাড়া করবে সেটা আমরা চাই না। বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। সুবিচার আমরা কায়েম করতে চাই। জায়গায় জায়গায় ইঁদুর বসে আছে, সেই ইঁদুর তাড়াতে হবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নানা নির্যাতনের চিত্র তুলে ধরে জামায়াত আমির বলেন, ওই সময় ৫ হাজার খুন হয়নি, ৫ শ কিংবা ৫ জনই খুন হয়নি। হ্যাঁ, ৫-৬ মাসের মধ্যে কয়েকজন খুন হয়েছেন। কিন্তু আমরা ন্যায় ও সত্যের পথে যখন লড়াই করতাম তারা আমাদের করতে দেয়নি। আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের হত্যা ও ঘুম করেছে। দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল। সব কিছুতে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। সাড়ে ১৫টি বছর আমরা মজলুম ছিলাম। আমাদের মতো অনেকে মজলুম ছিল।

মহানগর আমির হাফিজ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নায়েবে আমির নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন, সিলেট-১ আসনের প্রার্থী ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৪ আসনের প্রার্থী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট-২ আসনের প্রার্থী অধ্যাপক আবদুল হান্নান, সিলেট-৩ আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৫ আসনে জামায়াত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

১০

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১১

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১২

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

১৩

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৪

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

১৫

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৬

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

১৭

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

১৮

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১৯

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

২০