ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৩০

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে লালমোহনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোড চৌরাস্তার মোড়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, “ভোলা–বরিশাল সেতু শুধু স্বপ্ন নয়, এটি ভোলাবাসীর ন্যায্য অধিকার। রক্তের বিনিময় হলেও এই সেতু নির্মাণ করতেই হবে।” বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে দ্বীপ জেলা ভোলার লাখো মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে রয়েছে শুধুমাত্র স্থায়ী সেতুর অভাবে।

বক্তারা আরও বলেন,“যারা লংমার্চসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে এই দাবিকে জাতীয়ভাবে তুলে ধরেছেন, তারা ভোলার সত্যিকারের সু-সন্তান। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।”

এছাড়া কিছু ব্যক্তির সহযোগিতা না করা এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার নিন্দা জানান বক্তারা।

মানববন্ধনে লালমোহনের বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।
সকলেই দ্রুত ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নের দাবি জানান।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৮:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৪:২৮:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫