ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ Logo দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল Logo রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও রং বিন্যাস বিষয়ক কর্মশালা Logo স্থানীয় সরকারে ড. মঈন খান: সামনে যে চ্যালেঞ্জগুলো

অনুমতি না পেয়ে নোয়াখালীতে জামায়াতের ঝটিকা মিছিল

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৮

নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে পুলিশের অনুমতি না পেয়ে ঝটিকা মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

সোমবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে এই ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জামায়াত নেতা বলেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসহাক খন্দকারের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মির মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রেণের দাবিতে এই ঝটিকা মিছিল বের করা হয়। পুলিশের অনুমতি না পেয়ে সোমবার সকাল ৭টার দিকে এই মিছিল বের করা হয়।

জেলা জামায়াত ইসলামীর একাধিক নেতাকর্মিদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ৩০ জুলাই দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এরপর নোয়াখালী জেলা জামায়াতের নেতৃবৃন্দ জেলা পুলিশ বরাবর অনুমতি চেয়ে আবেদন করে অনুমতি লাভে ব্যর্থ হয়। গতকাল রোববার (৩০ জুলাই) জেলা পুলিশের সতর্ক অবস্থানের কারণে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারেনি তারা। একপর্যায়ে সোমবার সকালে কৌশলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ উপস্থিত হওয়ার আগেই জামায়াত নেতৃবৃন্দ কর্মসূচি শেষ করে চলে যায়।

সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ সাইয়েদ আহমেদ, নোয়াখালী আইজীবী সমিতির সাবেক সেক্রেটারী জামায়াত নেতা এডভোকেট তাজুল ইসলাম, নোয়াখালী আইজীবী সমিতির সাবেক সভাপতি জামায়াত নেতা এডভোকেট আব্দুল ওয়াদুদ ভুইয়া, নোয়াখালী আইজীবী সমিতির বর্তমান সেক্রেটারী জামায়াত নেতা এডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ সাইফ প্রমূখ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ঝটিকা মিছিলের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। মিছিলের অনুমতি চেয়ে না পাওয়া বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আমি কোন অনুমতি চাওয়ার কাগজ পাইনি।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৫:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

অনুমতি না পেয়ে নোয়াখালীতে জামায়াতের ঝটিকা মিছিল

আপডেট সময় : ০৫:০৫:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০২৩