চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
১১ অক্টোবর ২০২৫, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭১ জন

কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

৫১১

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য আন্তরিক হলেও কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। কারণ, তারা জানে নির্বাচন হলে জনগণ বিএনপির পক্ষে রায় দেবে। এজন্য বিএনপির বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মনপুরা থেকে বেতুয়া লঞ্চঘাটে পৌঁছালে চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দায়িত্ব এখন জনগণের হাতে।

তিনি আরও বলেন, “তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে।”

চরফ্যাশনবাসীর উদ্দেশে নয়ন বলেন, “আমাকে যদি দল মনোনীত করে, আমি এই অঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন ঘটাব। আমি এই এলাকার সন্তান, আমার শৈশব কেটেছে এই মাটিতে। এলাকার জনগণ আমার আত্মীয়-স্বজনের চেয়ে প্রিয়জন।”

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংবর্ধনা অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আগত প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নেন। এর আগে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে নুরুল ইসলাম নয়নকে বরণ করেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A6%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০