গোয়াইনঘাটের পল্লীতে ভয়াবহ আগুনে ২টি বসতঘর পুড়ে ছাই, প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি!
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি পল্লীতে ভয়াবহ আগুনে ২টি বসতঘর পুড়ে ছাই, প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে এঘটনা ঘটে। এতে নগদ টাকা, ধান,চাউল, জামা, কাপড়, আসবাবপত্র ও ২টি গরুসহ প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের মালিক আব্দুল মতিন জানান আমি পরিবারের লোকজন নিয়ে ইফতার করে তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত ঘরের চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে, এতে আমার সর্বস্থ পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আগুনের খবর পেয়ে আশপাশের চার পাঁচ গ্রামের লোকজন এসে আগুন নেবাতে সহায়তা করেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস জৈন্তাপুরের কর্মকর্তা বায়েজিদ একটা বিগ্রেড নিয়ে আছেন এবং এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আছে।




















