চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক।।
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫০ জন

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ

৪১০

ভোলার চরফ্যাশনে তিন সন্তানের জননী এক গৃহবধূর ঘরে প্রবেশ করে ২ ভরি স্বর্ণ ও ৪ লাখ টাকা লুট এবং শয়নকক্ষে তাকে অবরুদ্ধ করে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে নুর করিম, হানিফ ও নাজমুল নামে তিন যুবকের বিরুদ্ধে। পরে শিশু সন্তানদের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে গেলে শিশুরা অবরুদ্ধ অবস্থায় তাদের মাকে উদ্ধার করে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) ভুক্তভোগী গৃহবধূ চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে আবদুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত নুর করিম ওই গ্রামের মৃত আবদুল কাদের মাঝির ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী জানায়, ঘটনার দিন মঙ্গলবার, ওই গৃহবধূ তার বাড়ি সংলগ্ন স্থানে জমি কেনার জন্য ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে বাড়ি ফেরেন। বুধবার সকালে ওই টাকা জমি মালিককে দেওয়ার কথা ছিল। তিনি একাই তিন শিশু সন্তান নিয়ে বাস করতেন, কারণ তার স্বামী চট্টগ্রামে কর্মস্থলে ছিলেন।

সেই রাতে খাবার খেয়ে তিনি সন্তানদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ভুলবশত ঘরের সিঁড়ির চিলে কোঠার গেইট খোলা ছিল। গভীর রাতে ঘরে হাটার শব্দ শুনে তিনি সজাগ হন। এসময় নুর করিম ও তার সঙ্গীরা হামলা চালিয়ে তার হাত ও মুখ বেঁধে রাখে এবং ৪ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ অলংকারসহ ঘরের সকল মালামাল লুট করে। শিশু সন্তানদেরকে অস্ত্রের মুখে অন্য একটি কক্ষে আটকানো হয় এবং গৃহবধূকে শয়নকক্ষে অবরুদ্ধ রাখা হয়। সেখানেই গৃহবধূকে নুর করিম, হানিফ ও নাজমুল সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে চরফ্যাশন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত নুর করিম বলেন, তাদের সাথে আমার বিরোধ রয়েছে ওই রাতে আমার দোকান চুরি হয়েছে। ধর্ষণের বিষয় আমার জানা নাই।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাখলুকুর রহমান বলেন, ধর্ষণের শিকার হয়েছেন জানিয়ে এক নারী হাসপাতালে এসেছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ বিষয়ে থানা-পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তিনজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলমান করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০