নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৭ জন

চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

৮৪০

চিকিৎসকদের বদলি-পদায়নের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপকসহ বিভিন্ন প্রশাসনিক পদে থাকা চিকিৎসকরা প্রায়শই উচ্চতর পদে চলতি দায়িত্ব কিংবা পছন্দের স্থানে বদলি ও পদায়নের জন্য আবেদন দাখিল করছেন। বর্তমানে চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

এতে আরও জানানো হয়, শিগগিরই পদোন্নতি কার্যক্রম শেষ করে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের পছন্দ, বিসিএস ও মেধাক্রমসহ অন্যান্য বিষয় বিবেচনায় এনে অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়ন কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বদলি-পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের পাশাপাশি প্রক্রিয়াটি আরও দ্রুত ও গতিশীল করতে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন পদ্ধতি চালু করা হবে। সেই পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া কোনো আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন কার্যক্রম স্থগিত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

লালমোহনে স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের চলাচলের পথে তালা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নওগাঁর মহাদেবপুর ৯ ও ১০ নং চেরাগপুর ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমাশিয়া বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর মান্দা লক্ষ্মীরামপুর গ্রামে প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, সাড়ে ২৫ লাখ নকল সিগারেট জব্দ

আরাফাত রহমান কোকো: নীরবে চলে যাওয়া এক নিভৃতচারী ক্রীড়া সংগঠকের গল্প

যশোরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

স্বচ্ছতা ও সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল & কলেজ

লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন

১০

লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম

১১

লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১২

মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী, রোপণ করলেন গাছের চারা

১৩

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

১৪

তজুমদ্দিনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি

১৬

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

১৭

লালমোহনে বিএনপি নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১৮

বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে নিহত ৭, আহত অন্তত ২৫

১৯

পাঁচবিবিতে জমির আইল কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা

২০