নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

২২

ভোলার তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল চরে ব্লকনেতা আজগর হাওলাদারের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (১৭ জুলাই) সকালে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে চরমোজাম্মেল চরের বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করা হচ্ছে। দাবি করা টাকা না দিলে জমিতে চাষাবাদে বাধা, উচ্ছেদের হুমকি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাধারণ কৃষকদের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদপুর ইউনিয়নের চরমোজাম্মেল চরে ব্লকনেতা আজগর হাওলাদারের নিয়ন্ত্রণাধীন প্রায় ৮০ বাট জমি রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রায় ৩০টি পরিবারের কাছে চাঁদা দাবি করে টাকা না পেয়ে তাদের জমিতে চাষাবাদ বন্ধ করে দেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার আজগর হাওলাদার লোকজন নিয়ে কৃষক শরীফের জমিতে জোরপূর্বক পাওয়ার টিলার দিয়ে চাষ করতে গেলে শরীফের স্ত্রী কৃষাণী শাহানুর বেগম বাধা দেন। এ সময় তাকে পাওয়ার টিলার দিয়ে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে কৃষক নুরনবী বলেন, প্রায় ২০ বছর আগে তারা চরমোজাম্মেল চরের জঙ্গল পরিষ্কার করে আবাদ শুরু করেন। বর্তমানে ওই খাস জমিতে প্রায় দুই হাজার পরিবারের বসবাস। শুরু থেকেই ব্লকনেতার মাধ্যমে চরটি নিয়ন্ত্রিত হয়ে আসছে। এখন নানা অজুহাতে অতিরিক্ত অর্থ দাবি ও হয়রানির কারণে অসহায় মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগী রহিমা বিবি জানান, পাঁচ বছর আগে ৭৫ হাজার টাকার বিনিময়ে এক বাট জমি নিয়ে সেখানে বসবাস শুরু করেন। কিন্তু প্রতি বছর ব্লকনেতার চাহিদামতো টাকা না দিলে উচ্ছেদের ভয় দেখানো হয়। তারা এই নির্যাতন ও হয়রানি থেকে মুক্তি চান।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রায় ১০টি পরিবার ব্লকনেতা আজগর হাওলাদারের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং চাঁদাবাজি, মারধর ও হুমকির বিচার দাবি করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে ব্লকনেতা আজগর হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A4%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

১০

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১১

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১২

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৪

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৫

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

১৬

ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধ, বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

১৭

বিশ্বকাপে গোল্ডেন বুট, বল ও গ্লাভস কীভাবে নির্ধারিত হয়?

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ, বন্ধ রেল চলাচল

১৯

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন!

২০