উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি :
১২ আগস্ট ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

নওগাঁর মান্দা লক্ষ্মীরামপুর গ্রামে প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

২৬

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রকাশ্য দিবালোকে ৪ শতাধিক ফলন্ত কলার গাছ কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষরা হলেন, একই এলাকার আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, মজিদুল ইসলাম ও শাহজাহান আলী।

ভুক্তভোগী আব্দুল জলিল বলেন, শরিকান জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছিল। এনিয়ে নওগাঁ আদালতে মামলাও চলছে।

এসব বিরোধের জের ধরে প্রতিপক্ষের আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার দেড় বিঘা জমির ফলন্ত কলা গাছ কেটে সাবাড় করে দেয়। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘বাধা দিতে গেলে সংঘবদ্ধ দলটি অস্ত্রের মুখে ধাওয়া দিলে আমরা বাড়ির ভেতরে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছি। পরে প্রতিপক্ষরা বাড়ির সদর দরজায় ছিটকি আমাদের অবরুদ্ধ করে।

এ সময় ছোটভাই ইসমাইল হোসেনের বসতবাড়ির চারিদিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে।’
ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মহাদেবপুর ৯ ও ১০ নং চেরাগপুর ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমাশিয়া বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর মান্দা লক্ষ্মীরামপুর গ্রামে প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, সাড়ে ২৫ লাখ নকল সিগারেট জব্দ

আরাফাত রহমান কোকো: নীরবে চলে যাওয়া এক নিভৃতচারী ক্রীড়া সংগঠকের গল্প

যশোরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

স্বচ্ছতা ও সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল & কলেজ

লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন

লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম

লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১০

মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী, রোপণ করলেন গাছের চারা

১১

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

১২

তজুমদ্দিনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি

১৪

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

১৫

লালমোহনে বিএনপি নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১৬

বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে নিহত ৭, আহত অন্তত ২৫

১৭

পাঁচবিবিতে জমির আইল কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা

১৮

মনপুরায় গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ধর্ষক গ্রেফতার

১৯

গ্যাস সংকটসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

২০