নকলমুক্ত শিক্ষাঙ্গনের আহ্বান—পশ্চিম ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার দক্ষিণ আইচা থানার পশ্চিম ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি এক আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কাশেম মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব খাইরুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আর. এস. মুকুল এবং সাবেক পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও বিদ্যালয়ের সদস্য সচিব শিমুল মাস্টার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন সঠিক পথে থেকে জ্ঞান অর্জন করে আলোকিত মানুষে পরিণত হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”
বিশেষ বক্তারা নকলমুক্ত শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা চাই এমন একটি শিক্ষাঙ্গণ, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও স্মৃতিচিহ্ন প্রদান করা হয়। শিক্ষার্থীরা আবেগঘন কণ্ঠে তাদের অনুভূতি ব্যক্ত করে এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠানে বাড়তি আনন্দের রঙ ছড়ায়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।




















