admin
২৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

নাটোর সদর হাসপাতালে আগুন

ফটোকার্ড ডাউনলোড করুন
201

তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার:
নাটোর সদর হাসপাতালের নবনির্মিত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে নতুন ভবনের ৬ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কক্ষের একটি এসি পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নাটোর আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় কেবিন ও ডায়ালাইসিস কক্ষ প্রস্তুতের জন্য মিস্ত্রিরা ওয়েলডিংয়ের কাজ করছিল। হঠাৎ করেই ওয়েলডিংয়ের আগুন ছিটকে গিয়ে কক্ষে লাগানো একটি এসিতে আগুন লাগে। এ সময় চিৎকার চেঁচামেচি শুনে অনেকেই ওই ভবনের ৬ তলায় ছুটে যান। এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতালে কর্মরত স্টাফসহ উপস্থিত সকলেই আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা মশিউর রহমান জানান, ওয়েলডিংয়ের আগুনের ফুলকি ছুটে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ওয়ালে লাগানো একটি এসি পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে কোনো রোগী বা হাসপাতালের স্টাফের কোনো ক্ষতি হয়নি।

নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অজিত কুমার দেব জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেননা, ওয়েলডিংয়ের সময় ছুটে যাওয়া আগুনের ফুলকি সম্পর্কে টেকনিক্যাল কোনো ভিত্তি নেই। অন্য কোন কারণে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ঠিকাদারকে সর্তক করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১০

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১১

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১২

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৪

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৫

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৬

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৭

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৮

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৯

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

২০