নিয়ামতপুর (নওগাঁ):
৫ জুলাই ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

নিয়ামতপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান বিপুল পরিমাণ উপকরণ ও মাদক উদ্ধার; গ্রেপ্তার ২

৬৯

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ, প্রস্তুতকৃত মদ ও মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৪ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যায় মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
মহাদেব সরদার (পিতা: রবিলাল সরদার)
ভুট্টু সরদার (পিতা: দেবরাজ সরদার)
উভয়ের বাড়ি ছাতড়া, চন্দননগর ইউনিয়ন, নিয়ামতপুর, নওগাঁ।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের দেখানো তথ্য অনুযায়ী পুলিশ ছাতড়া কলকুলা পাড়া এলাকায় পলাতক আসামি শিল্পী (পিতা: আনন্দ সরদার) এবং কেতকী (স্বামী: মৃত জোতিন সরদার)-এর বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ, প্রস্তুতকৃত চোলাই মদ এবং কয়েকশত কোমল পানীয়র বোতল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বসতবাড়িটি দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে চোলাই মদ কোমল পানীয়র বোতলে ভরে বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।
অভিযানে মোট ১ হাজার ৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২৬ লিটার প্রস্তুত চোলাই মদ এবং কয়েকশত কোমল পানীয়র খালি বোতল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান বিপুল পরিমাণ উপকরণ ও মাদক উদ্ধার; গ্রেপ্তার ২

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে সভাপতি নোমান, সম্পাদক জাহাঙ্গীর নির্বাচিত

লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, ৪ মাদকসেবী গ্রেপ্তার

সিংড়ায় সড়কে ডাকাতি: পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, পলাতক আরও অনেকে

লালমোহন গজারিয়া কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি

নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা : থানায় আত্মসমর্পণ করল খুনি

১০

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ

১১

বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

১২

এজাহারভুক্ত আসামির ঠিকাদারিতে সদর থানার নতুন ভবন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৩

বোদায় ট্রাক্টরের ধাক্কায় নিহত প্রথম শ্রেণির ছাত্রী, আহত বাবা-মা

১৪

শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলার আসামির নিজ পুকুরে মাছ বিক্রির কারণে বাদীপক্ষ আতংকিত

১৫

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

১৬

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?

১৭

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৮

লালমোহনে জালিয়াতির মাধ্যমে নিয়োগ, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

১৯

সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: একজনের কারাদণ্ড, ভেকু মেশিনের ৪ ব্যাটারি জব্দ

২০