ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

নির্বাচনী মাঠে সাংবাদিকদের নিরাপত্তায় ইসির বিশেষ পরিপত্র জারি

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫০৫

নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরে এই পরিপত্র জারি করা হয়। এতে নির্বাচনী দায়িত্বে থাকা সাংবাদিকদের পরিচয়পত্র, ভোটকেন্দ্রে প্রবেশাধিকার এবং আইনগত সুরক্ষার বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নীতিমালা–২০২৫ অনুযায়ী কমিশন কর্তৃক ইস্যুকৃত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন। পরিচয়পত্র ও যানবাহনের স্টিকারের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। অনুমোদনের পর কিউআর কোডযুক্ত নিরাপত্তা বৈশিষ্ট্যসমৃদ্ধ পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও প্রিন্ট করার সুযোগ থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কিউআর কোডের মাধ্যমে এসব পরিচয়পত্র ও স্টিকারের বৈধতা যাচাই করতে পারবেন বলেও পরিপত্রে জানানো হয়েছে।

এছাড়া, নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত কমিশন অনুমোদিত কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া, বাধা দেওয়ার চেষ্টা করা, শারীরিক ক্ষতি করা বা তাদের ব্যবহৃত সরঞ্জামের ক্ষতিসাধনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধানও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ভোটকেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের ভেতরের স্থান ও পরিবেশ বিবেচনায় রেখে সংবাদকর্মীদের কাজের সুবিধা নিশ্চিত করবেন, যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

নির্বাচন কমিশনের এই পরিপত্রকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ ৩৬০ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

নির্বাচনী মাঠে সাংবাদিকদের নিরাপত্তায় ইসির বিশেষ পরিপত্র জারি

আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬