অনলাইন ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৯ জন

পোস্টাল ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন ১৫ লাখ ১১ হাজারের বেশি নাগরিক

[ppsp_buttons]

প্রথমবারের মতো প্রবাসীসহ বিভিন্ন শ্রেণির ১৫ লাখের বেশি ভোটার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সোমবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় শেষে এই তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ মোট নিবন্ধিত হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৯৭ জন। অনুমোদনের অপেক্ষায় ৬ হাজার ৬৬ জন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৬৪ হাজার ১১৮ জন, নারী ২ লাখ ৪৭ হাজার ৩৭৭ জন।

এবার প্রবাসী, ভোটের দায়িত্বরত সরকারি চাকরিজীবী ও কয়েদিদের এই সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৪৮ হাজার ৪২৪ জন। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে সৌদি আরব থেকে ২ লাখ ৩৬ হাজার ৪০১ জন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে জিম্বাবুয়ে, কলম্বিয়া, ক্যামেরুন ও নাইজার থেকে।

এই চার দেশ থেকে একজন করে প্রবাসী নিবন্ধন করেছেন। মোট ৬০টির মতো দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করেছেন।
ইসির সিদ্ধান্ত অনুযাযী, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নিবন্ধনকারীরা। কেন্দ্রে গিয়ে যারা ভোট দেবেন তাদের চেয়ে অন্তত ২০ দিন আগে ভোট দিতে পারবেন তারা।

নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ফিরতি খামসহ ব্যালট পেপার পাঠাবে কমিশন। যে ব্যালট পেপারে কোনো প্রার্থী নয়, কেবল প্রতীক থাকবে। এ ছাড়া গণভোটের জন্য থাকবে পৃথক ব্যালট। ভোটাররা ভোট দিয়ে খামে ভরে নিকটস্থ পোস্টবক্স বা পোস্ট অফিসে জমা দিলেই তা সংশ্লিষ্ট ভোটারের আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। রিটার্নিং কর্মকর্তা ভোটের দিন ভোট গণনা করবেন। তবে নির্দিষ্ট সময়ের পরে ব্যালট ফেরত এলে তা বাতিল বলে গণ্য হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

১০

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১১

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১২

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

১৩

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৪

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

১৫

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৬

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

১৭

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

১৮

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১৯

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

২০