admin
১১ জুলাই ২০২২, ৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৯ জন

প্রেমের জেরে ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

[ppsp_buttons]

প্রেম করার জের ধরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রিয়াদ উদ্দিন শাকিল নামে এক ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে প্রেমিকার পরিবার। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ নুরুল আমিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

পরে রোববার (১০ জুলাই) রাতে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করে। এর আগে শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে নির্যাতনের এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত নুরুল আমিন হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শাকিলও একই এলাকার বাসিন্দা এবং হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। এদিকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শাকিলকে গাছের সঙ্গ বেঁধে নির্যাতন করেছেন কয়েকজন। এ সময় শাকিল নিজেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন।

ভাইরাল হওয়া ভিডিও তার নিশ্চিত করে শাকিল বলেন, তিনি ও একই এলাকার শরিফের বোন দ্বীপ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার সুবাধে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফলে শরিফ তাকে একাধিকবার হত্যার হুমকি দেয়। তারই জের ধরে শনিবার রাতে স্থানীয় ওছখালি বাজারে বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে শরিফের ৫-৬ জন লোক তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে বেদম মারধর করে।

পরে একটি বাগানে গাছের সঙ্গে বেঁধে প্রাণে হত্যার চেষ্টা করে। এ সময় তারা বলে এ ঘটনা কারো কাছে বললে তারা তার বোনকে হত্যা করে তাকে ফাঁসিয়ে দেবে। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে চিৎকার দিলে এলাকার অনেক লোক এসে ভিড় করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নির্যাতনকারীরা পালিয়ে যায় এবং পুলিশ তাকে উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার এজাহারভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত নুরুল আমিন মামলার প্রধান আসামি শরিফের বাবা। ঘটনায় জড়িতদের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

১০

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১১

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১২

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

১৩

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৪

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

১৫

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৬

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

১৭

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

১৮

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১৯

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

২০