লালমোহন (ভোলা) প্রতিনিধি :
২৩ নভেম্বর ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬১ জন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের লালমোহন উপজেলা কমিটি গঠিত… সভাপতি- আবু তাহের, সম্পাদক- ফরিদ উদ্দিন

৪৮৭

ভোলার লালমোহন উপজেলা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরকে সভাপতি এবং কর্তার হাট আলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ফরিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে মোট ৮১ সদস্য বিশিষ্ট লালমোহন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরকে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের আহবায়ক অধ্যক্ষ আবু জাফর মো. মাইনুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সদস্য সচিব অধ্যক্ষ মো. সফিউল্যাহ, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের চরফ্যাশন উপজেলার সভাপতি মাওলানা মো. কামাল হোসেন, বোরহানউদ্দিন উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন, নাজিরপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল হাসেম, লর্ডহাডিঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা অলিউল্যাহ, করিমগঞ্জ আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, গজারিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুর রহমান, লালমোহন কামিল মাদরাসার প্রভাষক আব্দুর রশীদ, রমাগঞ্জ তোফালিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াছিন ও মো. জাকির হোসেন, চরছকিনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভায় লালমোহন উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উক্ত ৮১ সদস্যবিশিষ্ট কমিটি লালমোহন উপজেলা গঠন করা হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন, নাজিরপুর আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মানছুর আহমেদ ও পূর্বছকিনা দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মো. নেছার উদ্দিন।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. বিন ইয়ামিন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০