তছলিম আখন, চরফ্যাশন (ভোলা):
৬ নভেম্বর ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৯ জন

“বিএনপি ক্ষমতায় গেলে চরফ্যাশন হবে শান্তির জনপদ” — নুরুল ইসলাম নয়ন

[ppsp_buttons]
বিএনপি ক্ষমতায় গেলে চরফ্যাশন হবে শান্তির জনপদ: নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছরে চরফ্যাশন সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। বিএনপির শত শত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাককেও পিটিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে চরফ্যাশনকে শান্তি ও উন্নয়নের জনপদে রূপান্তর করা হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন উপজেলা সদরের প্রধান সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের নেতাকর্মীরা বলেছিল— আওয়ামী লীগ না থাকলে বিএনপি নেতাকর্মীদের হাতে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির হাতে একজন নেতাকর্মীও নিহত হয়নি। বরং আমরা তাদের বাড়িঘর পাহারা দিয়েছি। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন— প্রতিশোধ নয়, বিচার হবে আইনের মাধ্যমে।”

তিনি বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ভোলা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। যদি আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তবে আমি এই অঞ্চলে নদীভাঙন রোধ, স্বাস্থ্যখাতের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করব।”

গণসংবর্ধনা অনুষ্ঠানে ভোলা জেলা ও চরফ্যাশন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে চরফ্যাশনের ২১টি ইউনিয়ন থেকে মিছিলের ঢলে ঢলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

১০

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১১

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১২

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

১৩

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৪

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

১৫

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৬

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

১৭

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

১৮

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১৯

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

২০