ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ Logo দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল Logo রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও রং বিন্যাস বিষয়ক কর্মশালা Logo স্থানীয় সরকারে ড. মঈন খান: সামনে যে চ্যালেঞ্জগুলো

ভোলা-৩ আসনের লালমোহনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৫১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে (সোমবার ২৯ ডিসেম্বর) ভোলা-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬ জন। এর মধ্যে সোমবার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী (ফুলকপি) নিজামুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রার্থী মাওলানা মোসলেউদ্দিন, জাতীয় পার্টি (নাঙ্গল) প্রার্থী মাওলানা কামাল উদ্দিন, গণঅধিকার পরিষদ (ট্রাক) প্রার্থী আতিকুর রহমান আবু তৈয়ব ও স্বতন্ত্র প্রার্থী এডভোকেট রহমত উল্যাহ সেলিম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শেষ সময়ে সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে এই ৫ জন প্রার্থী নিজে এবং প্রস্তাবকারী ও সমর্থণকারীগণ উপস্থিত হয়ে সহকারী রিটানিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে রবিবার বিকেলে বিএনপির (ধানের শীষ) প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ মনোনয়ন পত্র জমা দেন। এনিয়ে ভোলা-৩ আসন থেকে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মো. জহিরুল ইমলাম নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। মনোনয়নপত্র জমা না দেয়ার ব্যাপারে তিনি জানান, সময় অনেক কম ছিলো এজন্য আমি জমা দিতে পারিনি এবং আমি সাংবাদিকদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছি যেন সময় আরো বৃদ্ধি করে।
লালমোহন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ জানান, ভোলা-৩ আসন থেকে লালমোহনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র ক্রয় করেছেন ৭ জন প্রার্থী। একজন প্রার্থী নির্র্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র জাম দেয়নি। এছাড়া তিনি আরো জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সকল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১০:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৪০৪ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলা-৩ আসনের লালমোহনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট সময় : ১০:১০:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫