admin
২৭ আগস্ট ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৯ জন

মনপুরায় গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরীর আত্মহত্যা

ফটোকার্ড ডাউনলোড করুন
217

ভোলার মনপুরায় গলায় ফাঁস দিয়ে তানিয়া আক্তার (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে । তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি পরিবারের লোকজন।তবে এটি কি আত্মহত্যা নাকি অন্যকিছু এই নিয়ে এলাকায় চলছে চাঞ্চল্য । তবে তানিয়ার পাঠ্য বই খাতায় প্রেম সংঘটিত অনেক ধরনের লেখা পাওয়া গেছে ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে দক্ষিণ সাকুচিয়া ২ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তানিয়া আক্তার ওই এলাকার ইউসুফ রাড়ীর মেয়ে। সে স্থানীয় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল স্কুল থেকে আসার পর থেকে তানিয়ার মন খারাপ ছিলো।দীর্ঘ সময় ঘুমিয়ে থেকে বিকাল বেলা রাস্তা এবং বাসায় সময় কাটিয়ে রাতে ঘরে অবস্থান করেন ।তানিয়ার বাবা নদীতে মাছ শিকারে গিয়েছেন এবং তার ভাই কে নিয়ে ঘুমিয়ে পরেছিলেন তার মা ।তানিয়া পড়ার টেবিলে বসে ছিলেন । দীর্ঘসময় পর সাড়া না পেয়ে তার মা খোজাঁখুজি করেন । খোজাঁখুজির এক পর্যায়ে ঘরের পিছনে গিয়ে দেখতে পান গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে।
এ অবস্থায় আর্তচিৎকারে এলাকাবাসী জড়ো হলে ঝুলন্ত অবস্থায় থেকে তাকে বাঁচানোর জন্য নিচে নামিয়ে ফেলে। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশের সুর হত হাল প্রতিবেদন সংগ্রহ করেন।
সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, আমার বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ছিলেন তানিয়া। তবে তার এমন মৃত্যুতে আমরা শোকাহত ।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনা সত্যতা পেয়েছি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১০

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

১১

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

১২

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

১৩

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৪

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

১৫

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

১৬

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১৭

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১৮

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১৯

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

২০